আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত চেলসি তারকা

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত চেলসি তারকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। শুক্রবার ব্লুজ ম্যানেজার থমাস টাচেল এই তথ্য নিশ্চিত করেছেন। এ কারণে আর্সেনালের বিপক্ষে আগামীকাল রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারছেন না এই মার্কিন তারকা।

বুধবার চেলসির অনুশীলন সেশনেও তিনি ছিলেন না। তবে স্ট্যামফোর্ড ব্রিজের অনুশীলনে ফিরেছেন হাকিম জিয়েচ ও এন’গোলো কন্তে। এমিরেটস স্টেডিয়ামে লন্ডন ডার্বিতে অবশ্য এই দুজনের খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে মূল দলে তাদের জায়গা হবে।

টাচেল বলেছেন, ‘ক্রিস্টিয়ানের অনুপস্থিতি সত্যিই দুঃখজনক। করোনা পজিটিভ হওয়ায় তাকে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। সে কারণে তিনি আইসোলেশনে আছেন এবং স্বাভাবিক ভাবেই কালকের ম্যাচে তার আর খেলা হচ্ছেনা।

ইউরোপীয়ান সুপার কাপে ভিয়ারিয়ালের বিপক্ষে পেনাল্টি শ্যুট-আউটে জয়ের ম্যাচটিতে কাঁধের ইনজুরি পড়েন জিয়েচ। অন্যদিকে গোঁড়ালির ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন কন্তে। এই দুজনের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টাচেল।

গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের বড় জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে চেলসি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত