আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন ৫০ আফগান নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন ৫০ আফগান নারী ফুটবলার

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির অনেক নারী খেলোয়াড়ই লুকিয়ে বেড়াচ্ছেন। ক্যারিয়ার তো বটেই জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা বিরাজ করছে তাদের মনে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ৫০ জন আফগান নারী ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া। অজি সংবাদমাধ্যম এবিসির রিপোর্ট অনুযায়ী, সেই ফুটবলারদের নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে।

এজন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও পেশাদার ফুটবলারদের সংস্থা ফিফ প্রো। এক বিবৃতিতে ফিফা প্রো লেখে, ‘এই তরুণ অ্যাথলেটরা বিপদে ছিল। তাদেরই একজন সঙ্গী হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করব, ঐ অ্যাথলেটরা যা সাহায্য চায় তারা যেন সেটা পূরণ করে। এখনো আফগানিস্তানে বেশ কয়েকজন ঝুঁকিতে রয়েছেন এবং তাদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করা উচিত।’

সরিয়ে আনার এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে মনে করছেন আফগান নারী ফুটবলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল, ‘এই দুর্ভোগের সময় নারী ফুটবলাররা সাহসী ও শক্ত মানসিকতা দেখিয়েছে। আশা করি, আফগানিস্তানের বাইরে উন্নত জীবন গড়তে পারবে তারা। নারী ফুটবল একটি পরিবার এবং আমাদের নিশ্চিত করতে হবে সবাই যেন নিরাপদ থাকে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত