আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

লিটন দাস দলে ফেরায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওপেনিং স্লট নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটনের অনুপস্থিতিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌম্য সরকার ও নাইম শেখ। কিন্তু তারা সফল হননি। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তবে ওই সিরিজে পিচ কঠিন হওয়ায়, আরো একটি সুযোগ পেতেই পারেন তিনি।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি।

তিনি বলেন, ‘সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটে আমরা ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছি। তাই এটিকে কোনো সমস্যা হিসেবে দেখছি না।’

ডোমিঙ্গো আরো বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কী হতে চলেছে তা জানতে আমাকে কাল নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিন জন সৌম্য-লিটন এবং নাইম আছে যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আলোচনা করে আমরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্ত নিবো।’

ডোমিংগো আরো জানান, তিনি ওপেনিং নিয়ে ওপেনারদের প্রতিযোগিতা উপভোগ করছেন এবং এখানে কঠোর প্রতিযোগিতা হচ্ছে। এই সমস্যায় বারবার পড়তে পছন্দ করবেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত