আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফোর্বসের তালিকায় সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড় ফেদেরার

ফোর্বসের তালিকায় সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড় ফেদেরার

গত এক বছরে টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অর্থ আয়ের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন রজার ফেদেরার। ট্যাক্স বাদেই তিনি এই সময়ের মধ্যে আয় করেছেন ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার। যদিও ইনজুরির কারণে বছরের প্রায় বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিলেন এই সুইস তারকা। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনী টেনিস খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। হাঁটুর ইনজুরির কারণে এবারের ইউএস ওপেনে খেলতে পারেননি ফেদেরার। ফোর্বস জানিয়েছে, গত বছর টেনিস কোর্ট থেকে এক মিলিয়ন ডলারেরও কম আয় করেছে ফেদেরার। তার অর্জিত অর্থের প্রায় পুরোটাই এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার প্রতিশ্রুতি থেকে।

প্রাক-ট্যাক্স আয় অনুযায়ী ৬০.১ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে আছেন জাপানীজ তারকা নাওমি ওসাকা। এই আয়ের প্রায় ৯০ শতাংশই তিনি কোর্টের থেকে আয় করেছেন।

শীর্ষ পাঁচে আরো রয়েছেন সেরেনা উইলিয়ামস, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। সেরেনা ও নাদালও ইনজুরির কারনে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারছেন না।

গত এক বছরে শীর্ষ আয়কারী ১০ জন টেনিস খেলোয়াড় মিলে একত্রে আয় করেছেন ৩২০ মিলিয়ন ডলারেরও ওপরে যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম। বিভিন্ন টুর্নামেন্ট ও আকর্ষণীয় প্রীতি ম্যাচগুলো করোনা মহামারির কারণে বাতিল হয়ে যাওয়ায় খেলোয়াড়দের আয়ও কমে গেছে।
মহামারি সত্ত্বেও এনডোর্সমেন্ট থেকে তারা যে ২৮১ মিলিয়ন ডলার আয় করেছেন তা গত মৌসুমের তুলনায় ৪ শতাংশ বেশি।

শীর্ষ ১০ ধনী টেনিস খেলোয়াড় :
রজার ফেদেরার : ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার
নাওমি ওসাকা : ৬০.১ মিলিয়ন ডলার
সেরেনা উইলিয়ামস : ৪১.৮ মিলিয়ন ডলার
নোভাক জকোভিচ : ৩৮ মিলিয়ন ডলার
রাফায়েল নাদাল : ২৭ মিলিয়ন ডলার
কেই নিশিকোরি : ২৬ মিলিয়ন ডলার
দানিল মেদভেদেভ : ১৩.৯ মিলিয়ন ডলার
ডোমিনিক থিয়েম : ৮.৯ মিলিয়ন ডলার
স্টিফানোস সিতসিপাস : ৮.১ মিলিয়ন ডলার
এ্যাশলে বার্টি : ৫.৮ মিলিয়ন ডলার

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত