আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

গোলের দেখা পেলেন না মেসি

গোলের দেখা পেলেন না মেসি

ফরাসি লিগ ওয়ানে রোববার রাতে লিওকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। লুকাস পাকেতার গোলে লিওর এগিয়ে যাওয়ার পর পিএসজির হয়ে পেনাল্টি কিকে সমতা আনেন নেইমার। শেষের দিকে ইকার্দির গোলে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।
পিএসজির মাঠে প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই গোলের জন্য মরিয়া ছিলেন মেসি। আশা জাগালেন, কিন্তু গোলের দেখা পেলেন না তিনি। কিন্তু নতুন দলের হয়ে তার গোল অধরাই থেকে গেল।

তবে আশার কথা, এমবাপে ও নেইমারের সঙ্গে তার রসায়ন দ্রুতই বাড়ছে। সেটা কিছুটা অনুভব করেছে লিঁও। তিন তারকায় গড়া পিএসজির আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে সফরকারীদের।
ষষ্ঠ মিনিটে আসে মেসির প্রথম সুযোগ। তবে তার শট ব্লক করে দলকে বাঁচান জেসন ডেনায়ের। ৩২ মিনিটে নেইমারের চমৎকার ব্যাক হিলে সুযোগ আসে মেসির সামনে। দূরের পোস্টে শট নেন তিনি। একটু আগে ঝাঁপিয়ে পড়া লোপেস শেষ মুহূর্তে পা দিয়ে পোস্ট ঘেঁষে বাইরে পাঠান বল।

পাঁচ মিনিট পর কিছুই করার ছিল না তার। ৩০ গজ দূর থেকে মেসির ফ্রি কিক ফেরানো সম্ভব নয় ভেবে হাল ছেড়ে দেন এই পর্তুগিজ গোলরক্ষক। কিন্তু ক্রসবার ও পোস্টের মিলনস্থলে লেগে বল চলে যায় বাইরে।

ধারার বিপরীতে ম্যাচের ৫৪ মিনিটে লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় লিও। এগিয়ে যাওয়ার পর আরও রক্ষণাত্মক হয়ে পড়ে দলটি। একের পর এক আক্রমণ তাদের কাঁপিয়ে দেওয়া পিএসজি দ্রুতই ফিরে সমতায়। ৬৬ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ঘুচিয়ে দেন নেইমার।
৭৪ মিনিটে নেইমারের পাসে লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি। পরের মিনিটেই তাকে তুলে নেন কোচ পচেত্তিনো। ৮২ মিনিটে দি মারিয়ার জায়গায় ইকার্দিকে নামান কোচ। ৯৪ মিনিটে এমবাপের দারুণ ক্রসে এই আর্জেন্টাইন হেডে করেন দারুণ গোল। ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করেছে পিএসজি। এরই মধ্যে তাদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে লিঁও।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত