আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়দের টিকা গ্রহণ বাধ্যতামূলক

বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়দের টিকা গ্রহণ বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

বেইজিং ২০২২ সালের উইন্টার অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের করোনা টিকা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আমেরিকান অ্যাথলেটদের ২০২০ সালের টোকিও অলিম্পিকে টিকা গ্রহণ করার বাধ্যবাধকতা ছিল না।

ইউনাইটেড স্টেটস অলিম্পিক অ্যান্ড প্যারাঅলিম্পিক কমিটি (ইউএসওপিসি) গাইডলাইন জানায়, অংশ নেওয়া খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়।

উইন্টার অলিম্পিক আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৪ থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং প্যারাঅলিম্পিক অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৩ মার্চ।

ইএসওপিসি জানায়, 'এই ধাপের ফলে আমরা নিরাপদ এবং উৎপাদনশীল একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো আমাদের ইউএসএ টিমের খেলোয়াড এবং সংশ্লিষ্ট স্টাফদের জন্য'।

ইউএসওপিসি আগামী ১ নভেম্বর সকল খেলোয়াড়, কর্মী, কন্ট্রাক্টর এবং অন্যান্য খাতে যুক্ত সকলকে করোনার টিকা নিতে হবে।

তবে কারো একান্ত সমস্যা থাকলে টিকা গ্রহণ না করলেও হবে। তবে সেক্ষেত্রে প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে। এর ব্যয় বহন করবে ইউএসওপিসি।

টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ৬১৩ জন খেলোয়াড় এর মধ্যে ১০০ খেলোয়াড় টিকা নেয়নি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এখন পর্যন্ত কোনো খেলোয়াড়কে টিকা গ্রহণ করার নির্দেশনা দেয়নি।

এর আগে গত ২০২০ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল অ্যান্ড্রু টিকা গ্রহণ না করায় ও মাস্ক ব্যবহার না করায় সমালোচনা শিকার হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত