আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সৌরভ গাঙ্গুলির বন্ধুত্ব কাজে লাগাতে চান মিঠু

সৌরভ গাঙ্গুলির বন্ধুত্ব কাজে লাগাতে চান মিঠু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার ইফতেখার রহমান মিঠু। ক্যাটাগরি-২ ক্লাব কোটা থেকে পরিচালক পদের প্রার্থী তিনি। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাব ফেয়ার ফাইটার্স থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। গতকাল ক্লাবগুলোর ১২ পরিচালক পদের বিপরীতে মিঠুসহ ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক এ ক্রিকেটারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বন্ধুত্ব দীর্ঘ দিনের। বাংলাদেশে সৌরভের ঘনিষ্ঠজনদের অন্যতম তিনি। কলকাতার মহারাজও জানেন, মিঠু এবার লড়ছেন বিসিবির নির্বাচনে। বন্ধুকে শুভকামনা জানিয়েছেন সৌরভ।

নির্বাচিত হলে সৌরভের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক জোরদার, ভারতের কাছ থেকে আরো সুবিধা আদায় করার আশা করছেন মিঠু।

ইডেন গার্ডেন্সে ২০১৯ সালে বাংলাদেশ-ভারত পিংক বল টেস্টেও সৌরভের আমন্ত্রিত অতিথি ছিলেন মিঠু। গতকাল তিনি বলেছেন, ‘সে (সৌরভ গাঙ্গুলি) অনেক দিন থেকে আমার বন্ধু। সেও জানে যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। সেও শুভকামনা জানিয়েছে।’

বন্ধুত্বের মাধ্যমে বাড়তি কিছু আদায়ের আশা করছেন মিঠুন। গতকাল তিনি বলেছেন, ‘আমার বন্ধুত্ব থাকলেও একটা আনুষ্ঠানিকতা তো আছে। সে তো চাইলেও অফিসিয়াল নিয়ম ভাঙতে পারবে না। তবে বন্ধুত্বের খাতিরে হয়তো কিছু কাজ করে দিতেও পারে। কিন্তু অফিসিয়ালি সে বিসিসিআইয়ের সভাপতি। আর আমি থাকি আর না থাকি, সৌরভ গাঙ্গুলির কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যরকম সম্পর্ক। বাংলাদেশ ক্রিকেটকে সে অন্যভাবে দেখে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত