আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনীত নাসুম আহমেদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনীত নাসুম আহমেদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে নাসুম আহমেদের সঙ্গে মনোনীত করা হয়েছে নেপালের সন্দিপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাকে।

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদকে মনোনয়ন দিয়েছে আইসিসি। মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতার সম্ভাবনা তৈরি হয়েছে নাসুমের।

গত জানুয়ারি থেকেই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে আসছে আইসিসি। এরই মধ্যে গত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম এবং জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের উদীয়মান স্পিনার নাসুম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কারণে। সেপ্টেম্বরের শুরুতে ৫ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন নাসুম। বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম। ওই ম্যাচেই দারুণ একটি রেকর্ড গড়েন তিনি। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বোলার হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভার মেইডেন দিয়েছিলেন তিনি।

সন্দিপ লামিচানেকে মনোনয়ন দেওয়া হয়েছে কারণ, আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এ দারুণ বোলিং করেছেন তিনি। ৬টি ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন লামিচানে। ইকনোমি রেট ছিল ৩.১৭ করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট এবং ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া ওমানের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রনে ৮ উইকেট।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাকে মনোনয়ন দেওয়ার কারণ, পাপুয়া নিউগিনির বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এর ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। সে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখেন তিনি।

নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনয়ন দেয়া হয়েছে ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লি’কে।

আইসিসির নিরপেক্ষ ভোটিং অ্যাকাডেমির ভোট এবং বিশ্বব্যাপি সমর্থকদের ভোট দিয়েই নির্বাচন করা হবে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত