আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেট অনুশীলনে অপমানিত জাতীয় খেলোয়াড় সোহাগ ও এনামুল

ক্রিকেট অনুশীলনে অপমানিত জাতীয় খেলোয়াড় সোহাগ ও এনামুল

চলে গেলেন অশ্রুসিক্ত নয়নে

জাতীয় দলের বাইরে থাকা সোহাগ গাজীর জায়গা হয়নি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কিংবা ‘প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট ‘পনি’তেও। তারপরেও নিজেকে তৈরি রাখতে কোচ সারওয়ার ইমরানকে অনুরোধ করে বোলিং করছিলেন পনি’র নেটে। কিন্তু বিদেশি কোচদের নির্দেশে সেখান থেকে এক প্রকার বের করেই দেওয়া হয় সোহাগ গাজী ও আরেক স্পিনার এনামুল হক জুনিয়র কে।
লজ্জিত, অপমানিত হয়ে তারা একাডেমি মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। হতভম্ব এনামুল সোহাগকে বলেন, ‘এটা কী হলো! জাতীয় দলে এত দিন খেললাম, তার এই পুরস্কার!' এ ঘটনার পর সোহাগ বলেন, ‘এটা বুঝি যে,ওই প্রোগ্রামের ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হবে। আর বিদেশি কোচ না হলে আমাদের সঙ্গে এমনটা করা হতো না। কিন্তু তবু যখন মনে হয়,আমাদের হাত থেকে বলটা কেড়ে নেওয়া হয়, তখন কষ্ট লাগে খুব।'
হতাশ সোহাগ আরো বলেন, 'একটা প্লাটফর্ম না পেলে কিভাবে কী করব! একটা প্রোগ্রামের মধ্যে না থাকলে নিজেকে তৈরি করা কঠিন খুব। আমি কিংবা এনাম ভাই, রাজ ভাইদের মতো অনেকেই আছেন, যাঁদের হয়তো পনির মতো প্রোগ্রামে রাখলে আমরা উপকৃত হতাম।’


শেয়ার করুন

পাঠকের মতামত