আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারত থেকে উদ্ধার

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারত থেকে উদ্ধার

দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে আসাম থেকে ঘড়িটি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আসাম পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে বিষয়টি জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার করেছে। তিনি লিখেন, ওই ব্যক্তির নাম ওয়াজিদ হুসেন। ঘড়িটি উদ্ধারের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও টুইট বার্তায় জানান তিনি।

এ ব্যাপারে আসাম পুলিশ জানিয়েছে, দুবাই পুলিশ জানিয়েছে ম্যারাডোনার ঘড়ি চুরি করা ওই ব্যক্তি আসামে লুকিয়ে রয়েছেন। পরে তাদের দেয়া তথ্যেরভিত্তিতে শনিবার ভোর ৪টার দিবে শিবসাগর জেলায় ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ম্যারাডোনার দুষ্প্রাপ্য ও দামি ও ই ঘড়িটি উদ্ধার করা হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি সংগ্রহশালায় ম্যারাডোনার সই করা বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী রাখা ছিল। ওয়াজিদ ওই সংগ্রহশালায় নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। চলতি বছরের আগস্ট মাসে ঘড়িটি চুরি করে তিনি আসামে পালিয়ে আসেন। একপর্যায়ে ঘড়িটি বিক্রি করার আগেই তিনি পুলিশের কাছে ধরা পড়েন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত