আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। পরপর দুবার মোনাকোর জালে বল পাঠিয়ে লিগ ওয়ানে স্পর্শ করলেন একশ গোলের মাইলফলক। এমবাপ্পের মাইলফলকের দিনে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি।

গতকাল রোববার রাতে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। এ জয়ে চলতি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল প্যারিসের ক্লাবটি।

এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রাখে পিএসজি। কিন্তু, আক্রমণে এগিয়ে ছিল মোনাকো। পুরো ম্যাচে ১৩ বার আক্রমণ করে। বিপরীতে পিএসজি শট নেয় ৯টি।

তবে, এ নয়টিতেই এসে যায় দুই গোল। ম্যাচের ১২তম মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি বক্সে ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় প্যারিসের ক্লাবটি। ওই পেনাল্টি থেকে স্কোরলাইন ১-০ করেন এমবাপ্পে।

এরপর বিরতির আগে আরেকবার মোনাকোর জালে বল পাঠান এমবাপ্পে। অবশ্য এ গোলে অবদান ছিল লিওনেল মেসির। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে ফাঁকা পেয়ে এমবাপ্পেকে বল বাড়ান মেসি। সুযোগ হাতছাড়া না করে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।

চলমান লিগ ওয়ানে ১৮ ম্যাচে ১৪ জয় এবং তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে রেন। ৩০ পয়েন্ট নিয়ে চারে নিস। আর, ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মোনাকো।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত