আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পিএসজিতে মেসির সঙ্গে খেলবেন রোনালদো!

পিএসজিতে মেসির সঙ্গে খেলবেন রোনালদো!

একসময় দু’জন খেলেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলে। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। তবে সেসব দিন এখন অতীত। রোনালদো এখন আছেন ইউনাইটেডে, আর মেসি পিএসজিতে।

দু’জনকে এক দলে দেখার অনেক স্বপ্নই দেখেছেন ভক্তরা। অবশ্য সে স্বপ্ন যে বাস্তবে রূপ নেওয়া অসম্ভব সেটা জানা ছিল অনেকেরই। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, তা শেষমেশ হয়েই গেলে ফুটবল ভক্তদের সে অসম্ভব স্বপ্নটাও রূপ নেবে বাস্তবে। দ্য সান জানাচ্ছে, রোনালদোকে দলে টানার যোগাড়যন্ত্র শেষ করছে মেসির দল পিএসজি, এখন কেবল অপেক্ষা ইউনাইটেডের মহাতারকার ইঙ্গিতের।

নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশা ক্রমেই বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এমনকি ‘সঙ্কটকালীন আলোচনাও’ করেছেন এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে, এ সবই পুরোনো খবর। ইংলিশ সংবাদ মাধ্যম এবার জানাচ্ছে নতুন তথ্য, সেটা সত্যি হলে শিগগিরই রোনালদোকে দেখা যাবে পিএসজিতে, লিওনেল মেসির সঙ্গে!

চলতি মৌসুমে রোনালদো ম্যানইউতে ২১ ম্যাচ খেলে ফেলেছেন, করেছেন ১৪ গোল। তার সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগে দলটি গ্রুপপর্ব পার করেছে সেরা দল হিসেবে। তবে লিগে দলটির দুর্দশা চলছেই। বর্তমানে আছে লিগের সপ্তম অবস্থানে, শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ২২ পয়েন্ট পিছিয়ে।

দলের এমন দুর্দশায় রোনালদোর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। জুভেন্তাস থেকে ইউনাটেড যাত্রাকে সফল করার ভাবনা আছে তার মগজে, তবে তিনি এটাও মেনে নিয়েছেন, দলটির বর্তমান স্কোয়াড নিয়ে তা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, শিগগিরই রোনালদো ছেড়ে দিতে পারেন ইউনাইটেড।

পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ীর দল ছাড়ার বিষয়টি জানার পরই পিএসজি তাকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে, জানাচ্ছে দ্য সান। অপেক্ষা করছে রোনালদোর সম্মতির। তাহলেই ইউনাইটেডের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে পিএসজি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত