আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইসিসির বর্ষসেরা পাকিস্তানের রিজওয়ান

আইসিসির বর্ষসেরা পাকিস্তানের রিজওয়ান

স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২১ সালে এই সংস্করণে বছরজুড়ে ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করেছেন রিজওয়ান। সেটির পুরস্কার হিসেবে এবার পেলেন আইসিসির বর্ষসেরা স্বীকৃতি। ২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।

২০২১ সালে টি-টোয়েন্টিতে ২৯টি ম্যাচের ২৬ ইনিংসে ব্যাটিং করে ৭৩.৬৬ গড়ে এক সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৩২৬ রান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন ধারাবাহিকতার মূর্ত প্রতীক। বিশ্বকাপে প্রথম ম্যাচে রিজওয়ানের ৫৫ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়েছিল পাকিস্তান।

বিশ্বকাপে শুধু ব্যাট হাতে আলো ছড়াননি, অদম্য মানসিকতার পরিচয়ও দিয়েছিলেন রিজওয়ান। সেমিফাইনালের আগে বুকে ব্যথা নিয়ে ছিলেন হাসপাতালে ভর্তি। সেই অবস্থায় তিনি ডাক্তারকে জানিয়েছিলেন, ‘আমি সেমিফাইনাল খেলতে চাই।’ শেষ পর্যন্ত খেলেছেনও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে। দল জিততে না পারলেও রিজওয়ান করেছিলেন হাফ সেঞ্চুরি।

গত বছর রিজওয়ানের শুরুটাও ছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। পরের ম্যাচে করেছিলেন ৫১। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন। বছরজুড়েই টি-টোয়েন্টি সংস্করণে বোলারদের ঘাম ছুটিয়েছেন রিজওয়ান। এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান, হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি বল খেলা, বাউন্ডারি—সবকিছুতেই ছিলেন এক নম্বরে। দারুণ সব কীর্তি গড়ার পর টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়ে সেসবের স্বীকৃতি পেলেন রিজওয়ান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত