আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

শনিবার রাতেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শেষ হবার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় পেসার রিপন মন্ডল।

ডানহাতি মিডিয়াম পেসার রিপন টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

আসরে রিপনের সেরা বোলিং ফিগার ছিল গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচে ২৪ রানে ৪ উইকেট। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।

যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক চ্যাম্পিয়ন ভারতের ইয়াস ঢুল। ঢুলের সাথে আরো দুইজনসহ ভারতের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সেরা একাদশে সুযোগ পান। একাদশে দু’জন করে আছেন ইংল্যান্ড ও পাকিস্তান থেকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে একজন করে খেলোয়াড় নেয়া হয়েছে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আফগানিস্তানের নূর আহমেদকে।

এবারের আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। আর গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ : হাসিবুল্লাহ খান (পাকিস্তান), টিগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াস ঢুল (ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ বেলালাগে (শ্রীলংকা), রাজ বাওয়া (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান) ও জস বয়ডেন (ইংল্যান্ড)।

দ্বাদশ ক্রিকেটার- নূর আহমেদ (আফগানিস্তান)।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত