আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিপিএলে মারকুটে ব্যাটিং করে আলোচনায় যে তরুণ

বিপিএলে মারকুটে ব্যাটিং করে আলোচনায় যে তরুণ

বাংলাদেশের ক্রিকেটে দেড় শ’র উপর স্ট্রাইক রেটে গোটা টুর্নামেন্ট ব্যাট করেছেন- এমন নজির খুব কমই পাওয়া যায়। এমনকি টি টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের টপ ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ১২০ থেকে ১৩০ এর গন্ডিতে, সেখানে মুনিম শাহরিয়ার এবার গোটা বিপিএলে ১৬১ দশমিক ৮১ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। পাঁচ ম্যাচে বল খেলেছেন ১১০টি, রান তুলেছেন ১৭৮।

ফরচুন বরিশালের ফাইনালে ওঠার পেছনে ময়মনসিংহের এই মারকুটে ব্যাটসম্যানের অবদান রয়েছে, বিশেষত শেষ চার ম্যাচে তুলেছেন ২৫ বলে ৪৫, ২৮ বলে ৫১, ২৫ বলে ৩৭ এবং ৩০ বলে ৪৪।

১৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

বিবিসি বাংলার সাথে ফোনালাপে মুনিম শাহরিয়ার বলেন, তিনি বল পেটানোর অনুশীলন করেই বড় হয়েছেন।

‘এটা আমার বাসার বারান্দা থেকে শুরু হয়েছে। বাবা বলতো ক্রিকেট খেল, বাবাই বেশি ক্রিকেট খেলতে নিয়ে যেতেন, একটু বড় হওয়ার পরই মাঠে যাওয়া শুরু করি। আমি শুধু চেষ্টা করতাম ছক্কা মারার।’

বাংলাদেশে যারা ক্রিকেট অনুসরণ করেন এবং খেলাটি নিয়ে ফেসবুকে লেখালেখি করেন তাদের অনেকেই মুনিম শাহরিয়ারের খেলা দেখে মুগ্ধ হয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফরচুন বরিশালের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলার মোস্তাফিজুর রহমানের বলে ছয় মারা দেখে একজন লিখেছেন ‘ঠিক যেন চোখে লেগে আছে শটটা’।

মুনিম শাহরিয়ারের নাম এখন সর্বত্র, অনেকে তাকে মনে করছেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে যে দৈন্যদশা দেখা যায়, তার সমাধান।

ভারতের ক্রিকেট অনুসারীদের কেউ কেউ টুইটারে মুনিমকে নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনই মূলত তাকে মূলধারার ক্রিকেটে তুলে এনেছেন। মুনিম শাহরিয়ার এর আগেও পারফর্ম করেছেন নানা পর্যায়ে। কিন্তু এবারে তিনি নজর কেড়েছেন বিপিএল দিয়ে।

‘মুনিম ভয়ডরহীন ক্রিকেট খেলে, এমন একটা ছেলেকেই চাচ্ছিলাম। হয়তো ফিটনেস ও ফিল্ডিং নিয়ে আরো কিছু কাজ আছে বাকি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে কোভিড পজিটিভ আসায় খেলতে পারেননি মুনিম, তখনও বরিশালের ওপেনিং কম্বিনেশন গুছিয়ে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট, দলের প্রায় সব ব্যাটসম্যানকেই ইনিংস শুরু করতে পাঠিয়েছে দলটি।

আন্তর্জাতিক অঙ্গনে হার্ড হিটার হিসেবে সুপরিচিত ক্রিস গেইলের সাথে ওপেন করতে নামেন মুনিম, ক্যারিয়ারের প্রায় শেষ বেলায় দাঁড়িয়ে ক্রিস গেইল এখন আগের মতো বোলারদের ওপর দাপট দেখাতে পারেন না, অন্তত এই বিপিএলে দেখা যায়নি, দায়িত্ব নিয়ে গেইলের অভাব পূরণ করেছেন মুনিম।

তিনি বলেছেন, গেইলের সাথে ব্যাট করতে নেমে বিশেষ কিছু মনে হয় না। ছোটবেলা থেকেই ক্রিকেট পেশাদারিত্বের সাথে খেলবেন এমন একটা মনোভাব নিয়েই মাঠে নেমেছেন।

‘যখন মাঠে নামি অনেক বিষয়ই মাথায় থাকে না, শুধু বোলার ও আমি থাকে, বলের দিকেই ফোকাস থাকে।’

তবে আমুদে স্বভাবের গেইলের কাছে উপভোগ করাটা শিখছেন মুনিম শাহরিয়ার।

‘ওর সাথে যতক্ষণ কথা হয় বলেন খেলাটা এনজয় করার কথা।’

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন মুনিম, সেখানেও তিনি কোচ হিসেবে পেয়েছেন খালেদ মাহমুদ সুজনকে। নির্দিষ্ট রান না পেলে, পরিসংখ্যান ভালো না থাকলে বাংলাদেশে টিম ম্যানেজমেন্টের নজরে পড়া কঠিন। কিন্তু মুমিনের মতে, খালেদ মাহমুদ সুজন তাকে 'নিজের মতো খেলার' সুযোগ দিয়েছেন।

সাকিব আল হাসানের দলে খেলছেন তিনি, মুনিমের মতে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের সাথে খেললে যে কোনো তরুণ কারো চাপ কমে যায়, ‘নির্ভার একজন মানুষ। ইতিবাচক ছাড়া কোনো চিন্তা করেন না। যতটুকু যা বলার সোজাসাপ্টা সামনেই বলে দেন।’

ডাকনাম জুম্মন, ময়মনসিংহে টেপ টেনিস ক্রিকেটে সুপরিচিত নাম ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে বাংলাদেশের শীর্ষ টি-টোয়েন্টি লিগে আসার পথটা মুনিম তৈরি করে নিয়েছেন, তিনি মনে করেন, ক্রিকেট যে খেলবেন এটা তিনি জানতেন, কেবল খেলে গেছেন নিজের মতো করে।

প্লে অফে খেলা নিশ্চিত হওয়ার পর সাকিব আল হাসান আলাদাভাবেই মুনিমের প্রশংসা করে বলেন, ‘এই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’

জাতীয় দলে খেলবেন কি না তা এখনই বলা মুশকিল। কিন্তু মুনিম ইতোমধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছেন।

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসিও মনে করেন, যেসব ক্রিকেটার এবার আলাদা করে নজর কেড়েছেন তাদের মধ্যে মুনিম শাহরিয়ার থাকবেন।

‘মুনিমের ব্যাটিংয়ের ধরনটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। কোনো রাখঢাক নেই।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত