আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবের বিজ্ঞাপন শুটিংয়ে অংশ নেয়ায় কারণ দর্শানোর নোটিশ

সাকিবের বিজ্ঞাপন শুটিংয়ে অংশ নেয়ায় কারণ দর্শানোর নোটিশ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশন বাদ দিয়ে সাকিব আল হাসান বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ায় ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার এই নোটিশ দেওয়ার কথা জানা গেছে।

এর আগে, বিপিএলের বায়োবাবল ভেঙে সাকিব আল হাসান ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোসেশনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নেন।

বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহঅধিনায়ক সোহান।

এসময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু পরে জানা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন এই ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপণে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানায় বিসিবির চিকিৎসকরা। পরে অবশ্য জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে করোনা পরীক্ষা করতে হয় সাকিবকে। পরীক্ষায় নেগেটিভ হন ফরচুন বরিশালের অধিনায়ক। নেগেটিভ সনদ নিয়েই মাঠে নামেন সাকিব আল হাসান।

যদিও ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে ১ রানে হেরেছে সাকিবের দল। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার দেওয়া ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৫০ রানে থামে বরিশালের ইনিংস।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত