আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নেইমারের পেনাল্টি মিসে পিএসজির হোচট

নেইমারের পেনাল্টি মিসে পিএসজির হোচট

কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বেশ দাপটের সঙ্গে হারিয়েছে পিএসজি। পুরো ম্যাচে স্প্যানিশ জয়ান্টদের কোনো সুযোগই দেয়নি তারা। সেই পিএসজি কি না এবার লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে বসেছে। একাদশে মেসি, নেইমার ও এমবাপ্পে থাকার পরও!

তর্কসাপেক্ষে বর্তমান বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ এটি। তবু, নঁতের রক্ষণ ভাঙতে পারেননি তারা। কেবল ৪৭ মিনিটের সময় মেসির বাড়িয়ে দেওয়া বলে একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু এর ১২ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন। সেটি গোল হলে হয়তো ফল অন্যরকমও হতে পারতো।

অবশ্য, প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ৪ মিনিটের সময়ই নঁতেকে এগিয়ে দেন দলের ফরাসি স্ট্রাইকার র‍্যান্ডাল কোলো মুয়ানি। সেই ধাক্কা সামলে উঠার আগেই পিএসজির জালে ১৭ মিনিটে নঁতের হয়ে দ্বিতীয় গোলটা ঢুকান ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টিতে তৃতীয় গোলটি করেন লুদোভিচ ব্লাসে।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনই। কিন্তু তাদের সামনে এদিন যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ায় নঁতের গোলরক্ষক আলবাঁ লাফঁত।

এই পরাজয়ের মধ্য দিয়ে লিগ ওয়ানে পিএসজির টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থামলো। হারলেও ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর ২৪ ম্যাচে পয়েন্ট ৪৬।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত