আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দুঃখ প্রকাশ জামাল ভূঁইয়া

দুঃখ প্রকাশ  জামাল ভূঁইয়া

প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিয়ে জামাল নিজেই দুঃখ প্রকাশ করেছেন।

এটা নিয়ে তিনি একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন, ঐ ম্যাচে ঘটে যাওয়া ঘটনা শুধুই একটা ভুল বুঝাবুঝি। জামাল বলেছেন, ‘এই ম্যাচে অনেক কথা কাটাকাটি হয়েছে। কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। আমার আমার পক্ষ হতে সেই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

এই ম্যাচে অভিযোগ উঠেছিল জামাল রেফারিকে লাথি মেরেছেন। রেফারি তার রিপোর্টে উল্লেখ করেছিল। কিন্তু বাফুফের কাছে সেই প্রমাণ ছিল না। ফুটেজ না থাকায় অধিকতর তদন্ত করার কথা জানিয়েছিল বাফুফে। সেই তদন্ত হয়েছে কি না, সেটা বাফুফে জানায়নি। তদন্ত প্রকাশ করার আগেই রেফারিরাও সাইফের খেলা পরিচলনা করতে অনীহা দেখায়।

রেফারিদের মধ্যে জামাল ইস্যুতে অসন্তোষ, গত মঙ্গলবার রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের খেলা পরিচালনা করবে না বলে জানিয়ে দিলেও বাফুফে উদ্যোগ নিয়ে খেলটা মাঠে গড়ায় সেই ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ। দুই দিন পরে সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজ উদ্যোগে পরিস্হিতি সামাল দিতে দুঃখ প্রকাশ করেছেন। এখন দেখা যাক, রেফারিরা সেটি মেনে নেন কি না।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত