আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশ - ক্রিকেট নয় ফুটবল খেলায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশ - ক্রিকেট নয় ফুটবল খেলায়

বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফায়িং রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলাই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলছেন, অস্ট্রেলিয়ার দল বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তবে তারা প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসাবেই ভাবছেন। সুতরাং বাংলাদেশ ভালো খেলার ইচ্ছা নিয়েই মাঠে নামবে এবং চেষ্টার কোন ক্রুটি থাকবে না।



তিনি বলছেন, বাংলাদেশ রক্ষণাত্মক খেলা খেলবে না, কারণ তাহলে দলটি ভুরি ভুরি গোল খেতে পারে। তাই বাংলাদেশ আক্রমণাত্মক খেলাই খেলবে এবং কৌশল হবে চার-পাঁচ-এক পদ্ধতিতে খেলবে। তবে একটি প্রধান লক্ষ্য থাকবে গোল ঠেকানো।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পার্থে খেলাটি শুরু হবার কথা রয়েছে।
এর আগে চার বার বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। এশিয়ার ৩৪টি ফুটবল খেলুড়ে দেশের মধ্যে এক নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়া। আর র্যাংকিংয়ের একেবারে তলানিতে, ৩৪ নম্বরে রয়েছে বাংলাদেশ।
ফলে, অভিজ্ঞতা ও যোগ্যতার বিচারে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মেজাজে থাকতে পারবে না সেই নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলছেন, আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পায়নি। ফলে এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের চেষ্টার কোন ক্রুটি থাকবে না।
অস্ট্রেলিয়ায় আসার আগে মালয়েশিয়ায় বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলেছে যেখানে তারা ড্র করেছে।
অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনদিন ধরে পার্থে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ দলের সদস্যরা।


শেয়ার করুন

পাঠকের মতামত