আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শাহবাজ শরিফকে আফ্রিদির অভিনন্দন

শাহবাজ শরিফকে আফ্রিদির অভিনন্দন

নানা নাটকীয়তার পর ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। এবার দেশটির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাক ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ।’

উল্লেখ্য, গত সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। এর আগে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা নিয়ে রাজনৈতিক সংকট দেখা দিলে সাবেক এই অলরাউন্ডার এক টুইট বার্তায় বলেছিলেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেছে। অথচ একটি গণতান্ত্রিক সরকারও পুরো সময় থাকতে পারেনি। আল্লাহর দোহাই লাগে, আপনারা একটি সরকারকে তাদের মেয়াদ পূর্ণ করতে দিন।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত