আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

আইসিসির সেরা অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশি মুমিনুল

আইসিসির সেরা অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশি মুমিনুল

বাংলাদেশ টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটারের নাম হলো মুমিনুল হক। প্রয়োজনের তাগিদে মাঝেমাঝে বল হাতেও দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। আর সেজন্য এবার পেয়ে গেলেন সুখবর। আইসিসির খেলা টেস্ট অলরাউন্ডার নির্বাচনের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে মুমিনুলের নামও।

গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুলের অলরাউন্ড পারফরম্যান্স জায়গা করে নিয়েছে রবীন্দ্র জাদেজা, ম্যাট হেনরি, শার্দুল ঠাকুর ও কেশব মহারাজের সঙ্গে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। তার আগে স্বাগতিকদের দুই সেরা স্কোরার ডেভন কনওয়ে ও হেনরি নিকলসকে ফেরান মুমিনুল। তারপর ৪০ রানের লক্ষ্যে অপরাজিত ছিলেন ১৩ রানে।

আইসিসি তাদের প্রকাশিত তালিকায় মুমিনুলকে নিয়ে লিখেছে, ‘অধিনায়ক মুমিনুল নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে উজ্জ্বল ছিলেন।’ তারা আরো বলেছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় জয় অর্জনে অধিনায়ক মুমিনুল হক তার দলকে সহায়তা করেছেন। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়েছে। প্রথম ইনিংসে উজ্জ্বল ছিলেন মুমিনুল, ২৪৪ বলে ৮৮ রানের গোছানো ইনিংস খেলেন।

পাশাপাশি ১২২ রান করা ডেভন কনওয়ে ও ১২৭ বলে ৭৫ রান করা বিপদজনক হেনরি নিকলসের গুরুত্বপূর্ণ উইকেট নেন। তারপর আবার ৪০ রানের লক্ষ্যে নেমে জয়সূচক রানগুলো করার পথেও মুমিনুল ছিলেন অনবদ্য।

আগের দিন আইসিসির প্রকাশিত টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা অঘটনের তালিকায় জায়গা পেয়েছিল বাংলাদেশের মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত