আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঘুষি দিয়ে ভক্তের মাথা ফাটালেন টাইসন

ঘুষি দিয়ে ভক্তের মাথা ফাটালেন টাইসন

বিতর্কে জড়ালেন সাবেক বক্সার মাইক টাইসন। বিমানে এক সহযাত্রীকে একের পর এক ঘুষি মেরে রক্তাক্ত করলেন তিনি।

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সানফ্রানসিসকো থেকে ফ্লোরিডাগামী বিমানে উঠেছিলেন টাইসন। বিমানবন্দরে বিমান ছাড়ার আগেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে টাইসনের ঠিক পিছনের আসনেই বসেছিলেন তার এক ভক্ত। তিনি বার বার টাইসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সাবেক বক্সার প্রথমে কয়েক বার ওই সহযাত্রীকে কথা বলতে বারণ করেন। কিন্তু তিনি টাইসনের অনুরোধে কর্ণপাত না করে কথা বলার চেষ্টা করতেই থাকেন।

টাইসনকে কাছে পেয়ে ওই সহযাত্রী এবং তার বন্ধু অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। অনুরোধ রেখে টাইসন তাদের সঙ্গে একটি সেলফিও তোলেন। কিন্তু তারপরও টাইসনকে নানাভাবে বিরক্ত করছিলেন ওই ব্যক্তি।

কয়েক মিনিট এমন চলার পর মেজাজ ঠিক রাখতে পারেননি টাইসন। আসন ছেড়ে উঠে ওই ব্যক্তির মুখে সজোরে ঘুষি চালাতে শুরু করেন। তার রুদ্র মূর্তি দেখে বিমানের অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। টাইসনের ঘুষির ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েন ওই ভক্ত।

দেখা যায় ওই ভক্তের কপাল ফেটে রক্ত পড়ছে। ক্ষুব্ধ টাইসন তারপরই বিমান থেকে নেমে যান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত