আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

একমাত্র স্টাইকার হিসেবেই খেলতে চান রুনি

একমাত্র স্টাইকার হিসেবেই খেলতে চান রুনি

নিজের প্রিয় জায়গাটা এই আসন্ন মৌসুমে ফিরে পেতে চান ওয়েন রুনি। ১০ নম্বর এই খেলোয়াড় মাঝমাঠে আর খেলতে চান না। যেমনটা তাকে খেলানো হয়েছে গেলো মৌসুমে। বরং একমাত্র স্ট্রাইকারের জায়গাটিতে খেলতে চান। আর মৌসুমে অন্তত ২০টি গোল চান। রুনি নিজে বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ লুই ফন হাল আগামী মৌসুমে তাকে একমাত্র স্ট্রাইকারের ভূমিকায় খেলানোর পরিকল্পনাই করছেন।
ম্যানচেস্টার এই মৌসুমে সই করিয়েছে ম্যাতেও দারমিয়ান, বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, মরগ্যান স্নেইডারলিন ও মেমফিস ডিপেকে। কিন্তু রাদামেল ফ্যালকাও ও রবিন ফন পার্সির ছেড়ে যাওয়া জায়া দুটি এখনো পূরণ করা হয়নি।গেলো মৌসুমে মাঝমাঠে রুনিকে খেলানো নিয়ে মেলা বিতর্ক হয়েছে। তবে ক্লাব ক্যাপ্টেন এবার বলেছেন, কোচ তার জায়গাটা ফিরিয়ে দেবেন। "স্টাইকারই আমার সেরা পজিশন, সব সময় আমি এই কথাটা বলি।" রুনির ভাষায়, "যে দুই মৌমুসে আমি একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছি সেই দুটি মৌসুম ছিল আমার গোল করার জন্য সেরা। ম্যানেজার ও আমি এটাকেই আমার সেরা পজিশন ভাবছি। আশা করছি আমি ভালো খেলতে পারবো। আর কোচকে এর প্রতিদান দিতে পারবো। দলের জন্য গোল করতে পারবো। আমার মনে কোনো সংশয় নেই যে আবার গোটা বিশেক গোল করতে পারবো। ওখানে এই মৌসুমে খেললে আমি গোল পেতে পারি। এটাই আমি পছন্দ করি। ওটাই আমার খেলার সেরা জায়গা।"২০০৪ সালে ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর ৩৪০ ম্যাচে ১৭০ গোল করেছেন রুনি। ২৯ বছরের এই খেলোয়াড়ের ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় ২০০৩ সালে। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে ৪৮ গোল করেছেন রুনি। 

শেয়ার করুন

পাঠকের মতামত