আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন দিবালা

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন দিবালা

কয়েক মাস ধরে চলতে থাকা গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। সোমবার লাজিওর বিপক্ষে মাঠে নামার আগেই পাওলো দিবালা ঘোষণা দিয়েছিলেন, জুভেন্টাসে এটি হতে যাচ্ছে নিজের শেষ ম্যাচ।

সোমবার রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচটির ৭৮ মিনিট পর্যন্ত খেলেছেন দিবালা। এই সময়ে আবেগটা যেন বেশিই স্পর্শ করেছিল তাকে। তাইতো কেঁদে ভাসালেন বুক।

বিদায়ের বার্তা দিয়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘এত বছর, এত আবেগের সম্পর্কের পর আমি ভেবেছিলাম আমরা হয়তো আরো অনেক বছর একসাথে থাকব। কিন্তু, ভাগ্য আজ আমাদের দুদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ আমি কখনো ভুলব না।’

জুভেন্টাসের সাথে সাত বছরের স্মৃতি নিয়ে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সাথেই বড় হয়েছি, শিখেছি, স্বপ্ন দেখেছি, বেঁচে থেকেছি। সাতটি বছর, ১২টি শিরোপা আর ১১৫ গোলের এ যাত্রা স্বপ্নের মতো ছিল, যা কেউ কেড়ে নিতে পারবে না। কোনোদিনই নয়।’

দিবালা আরো লিখেছেন, ‘কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, সাহায্য করেছেন, ক্লাবের ভেতরের মানুষ থেকে আমাদের ভক্ত সমর্থক, কোচ, ম্যানেজার সবাইকে ধন্যবাদ জানাই। এ বিখ্যাত জার্সির পরার সাথে এ ক্লাবকে অধিনায়কত্ব দেয়ার ঘটনাটি আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা হয়ে থাকবে, যা আমি আমার সন্তান ও নাতিপুতিদের দেখাতে পারব হয়তো কোনো একদিন।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত