আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

অনেক নাটকের পর শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। তাঁর থেকে যাওয়ায় অন্য কোনো সতীর্থের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

গোল ডটকমের খবরে জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই এই গ্রীষ্মে নেইমারকে বিক্রি করে দিতে পারে। তেমন প্রস্তাব পেলেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।  

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন উইরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নিয়ে যাওয়া হয় নেইমারকে। তারপর থেকে ক্লাবের হয়ে ১০০ গোল করেছেন। চারটি লিগ ওয়ান শিরোপা জিততে মূল্যবান অবদান রেখেছেন।

এই তারকা ফরোয়ার্ড গত বছর পিএসজির সঙ্গে একটি নতুন চুক্তিতে সই করেছিলেন। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন।

অবশ্য নেইমার প্যারিসে যাওয়ার পর থেকে ধীরে ধীরে ফর্মের অবনতি হয়েছে। সেই সঙ্গে চোটের সাথে তাঁর ধারাবাহিক লড়াই করতে হচ্ছে।

যদিও নেইমার নাকি পিএসজিতে ভালো আছেন। চলে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর। কিন্তু দলটির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস জানিয়েছেন, তারা নেইমারের চলে যাওয়ার দরজা খোলা রাখবেন।

এমবাপ্পের রিয়ালে চলে না যাওয়া সিদ্ধান্ত নেওয়া এবং পিএসজিতে আরও তিন বছর থাকার সিদ্ধান্ত ক্লাবে নেইমারের ভবিষ্যত নিয়ে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

নেইমার পিএসজি ছাড়লে বার্সাতে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও ক্যাম্প ন্যু-এর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা শুধু ফ্রি- ট্রান্সফারে তাঁকে আবার দলে নিতে পারে।

অবশ্য বর্তমান সময়ে নেইমারের চাওয়া পরিশ্রমিক মেটাতে পারে এমন একমাত্র ক্লাবটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল। গত অক্টোবরে সৌদি মালিকনায় চলে যায় ক্লাবটি। বর্তমান সময়ের সবচেয়ে ধনি ক্লাব এটি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত