আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ম্যারাডোনার মৃত্যু : অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিচার হবে

ম্যারাডোনার মৃত্যু : অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিচার হবে

আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলায় অভিযুক্ত আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিচার হবে। চিকিৎসকদের একটি দল ম্যারাডোনার চিকিৎসা সংক্রান্ত বিষয় তদন্ত করে ‘ঘাটতি ও অনিয়মের’ প্রমাণ পাওয়ার পর এক বিচারক অভিযুক্তদের বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন।

২০২০ সালের নভেম্বরে হার্ট অ্যাটাকের পর ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল জাদুকর ম্যারাডোনা। ওই মাসের শুরুর দিকে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনায় অস্ত্রোপচার করে বাড়ি ফিরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।

তবে, এর কিছুদিন পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর মৃত্যুর কয়েক দিন পর আর্জেন্টিনার প্রসিকিউটরএরা চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক ও নার্সদের ব্যাপারে তদন্ত শুরু করে।

গত বছর ২০ জন বিশেষজ্ঞ নিয়ে একটি প্যানেল গঠন করে ম্যারাডোনার চিকিৎসা বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায়- ম্যারাডোনার চিকিৎসা দেওয়া দলটি চিকিৎসায় ঘাটতি এবং বেপরোয়া পদ্ধতিতে কাজ করেছে। তাদের দেওয়া চিকিৎসা অনুপযুক্ত ছিল।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, ম্যারাডোনার মেডিকেল টিম যদি উপযুক্ত চিকিৎসা যথাসময়ে দিত, তাহলে দিয়েগো ম্যারাডোনার বেঁচে থাকার ভালো সম্ভাবনা থাকতো।

যাঁদের বিচার শুরু হতে যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন—ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী, দুজন চিকিৎসক, দুজন নার্স এবং তাদের প্রধান কর্তা। তবেম তাঁরা সবাই ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন।

অভিযুক্ত আট জনের বিরুদ্ধেই আর্জেন্টিনার আইন অনুসারে হত্যার ব্যাপারে বিচার হবে। বিচারে তাঁরা দোষী প্রমাণ হলে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে, বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত