আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দুঃসংবাদ পেলেন সাকিব

দুঃসংবাদ পেলেন সাকিব

অ্যান্টিগা টেস্টের পর সেন্ট লুসিয়াতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম টেস্টে দলের জন্য লড়াই করা সাকিব সেন্ট লুসিয়াতে তেমন উজ্জ্বল ছিলেন না। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

প্রথম টেস্টের পর গত ২২ জুন টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিলেন সাকিব। টপকে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারকে। দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছিলেন দ্বিতীয় স্থানে। এবার সেখান থেকে একধাপ পিছিয়ে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। অশ্বিন থেকে পিছিয়ে এখন তৃতীয় স্থানে আছেন বাংলাদেশি তারকা।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে র‍্যাঙ্কিংয়ে হালনাদের তথ্য জানিয়েছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিং অনুসারে, অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের ওপরে এখন আছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

র‍্যাঙ্কিংয়ে ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় তারকা। ৩৪১ রেটিং নিয়ে দ্বিতীয়তে আছেন অশ্বিন। আর ৩২৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। সাকিবের পর ৩২৯ রেটিন নিয়ে চারে আছেন জেসন হোল্ডার। পাঁচে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাঁর রেটিং ২৯৩।

এর আগে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব। লম্বা সময় সেটা ধরে রেখেছেন তিনি। কিন্তু মাঝে আইসিসির নিষেধাজ্ঞা ও চোটের কারণে শীর্ষস্থান হারান বাংলাদেশি তারকা। ফের নিজের শীর্ষস্থান ফিরে পাওয়ার জন্য লড়ছেন এই অলরাউন্ডার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত