আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিশ্ব ফুটবলে ভারত নিষিদ্ধ!

বিশ্ব ফুটবলে ভারত নিষিদ্ধ!

৭৫তম স্বাধীনতা দিবসের পরের দিন-ই বড়সড় এক দুঃসংবাদ পেল ভারত। দেশটিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞার কালো মেঘ ঘুরঘুর করছিল ভারতের ফুটবল আকাশে। অবশেষে মঙ্গলবার (১৬ আগস্ট) প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিষেধাজ্ঞার খবর জানিয়েছে ফিফা। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিস্কার লঙ্ঘন হয়েছে।’

এই নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

বিবৃতিতে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথও বাতলে দিয়েছে ফিফা, ‘এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যম উইওন জানিয়েছে, এআইএফএফের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলকে দায়িত্ব থেকে সরিয়ে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের (সিওএ) দ্বারা সংস্থাটি পরিচালিত হচ্ছে। সুপ্রিম কোর্ট এআইএফএফকে জাতীয় ফেডারেশনের নির্বাচনেরও নির্দেশ দিয়েছিল। তবে ফুটবল ফেডারেশনের ওপর আদালতের এই খরবদারি সহজভাবে নেয়নি ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা আদালতের খবরদারিকে তাদের সনদের পরিস্কার লঙ্ঘন হিসেবে গণ্য করে।

চলতি মাসের শুরুর দিকে বিষয়টি নিয়ে কড়া ভাষায় এআইএফএফকে চিঠি দিয়ে সতর্ক করেছিল ফিফা। তবে এরপরও কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হল দেশটিকে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে নানা পদক্ষেপ নিয়েছিল এআইএফএফ। সর্বস্তরে ফুটবলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল সংস্থাটি। তবে এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব এবং এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ফুটবলের অপূরণীয় ক্ষতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞার ফলে ভারতের জাতীয় দল, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবং আই-লিগ ক্লাবগুলো ফিফা অনুমোদিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এখনো নিষেধাজ্ঞার ব্যাপারে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত