আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নিউইয়র্ক ফুটবল লীগ ২০২২: নুতন চ্যাম্পিয়ন নিউজাসীর্র গার্ডেন স্টেট ফুটবল ক্লাব

নিউইয়র্ক ফুটবল লীগ ২০২২: নুতন চ্যাম্পিয়ন নিউজাসীর্র গার্ডেন স্টেট ফুটবল ক্লাব




বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ—২০২২ এ নুতন চ্যাম্পিয়ন হয়েছে নিউজাসীর্র গার্ডেন স্টেট ফুটবল ক্লাব। রোববার (১৪ আগষ্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলায় গার্ডেন স্টেট ফুটবল ক্লাব টাইব্রেকারে ৪—৩ গোলে বিগত নয় বারের লীগ চ্যাম্পিয়ন নিউইয়র্কের ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


নিউইয়র্ক সিটির র‌্যান্ডাল আইল্যান্ড স্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১—১ গোলে ড্র ছিল। পরবতীর্তে ট্রাইব্রেকারে ৪—৩ গোলে গার্ডেন স্টেট ফুটবল দল জয়ী হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি প্রানভরে উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস। উল্লেখ্য, এবারের লীগে মোট ৮টি দল অংশ নেয়।


লীগের ফাইনাল খেলায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী মেম্বার এরিক এম ডিলান প্রধান অতিথি ছিলেন। খেলার শুরুতে রং বে রং—এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। এসময় এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস—এর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াল্টার ক্যাম্বলী, স্পোর্টস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া (এনাম), প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা  আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আযম চৌধুরী, আনোয়ার হোসেন, মখন মিয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ ওয়াহিদ কাজী এলিন, আব্দুল কাদের লিপু, ডা. ঝুন্নুন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রশীদ রানা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত