আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত পাকিস্তানের অধিনায়ক

সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত পাকিস্তানের অধিনায়ক

পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন বাবর আজম। 'সিতারা-ই-পাকিস্তান' সম্মানে ভূষিত করা হয়েছে এই পাক অধিনায়ককে। ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিশেষ এই সম্মাননা পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে থাকা ব্যাটসম্যান বাবর আজম।

বাবর ছাড়াও পাকিস্তান মহিলা দলের অধিনায়ক বিসমা মারুকে 'তমঘা-ই-পাকিস্তান' ও দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জানকে দেয়া হবে 'প্রাইড অফ পারফরম্যান্স' পুরষ্কার।

স্বাধীনতা দিবসের দিন এমন সম্মান পাওয়ায় পিসিবি তাদের শুভেচ্ছা জানিয়েছে। পাক ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় তাদের উদ্দেশ্যে লিখেছে, 'দেশের নাম উজ্বল করার জন্য তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই'।

যদিও এই সম্মান তাদের দেয়া হবে আগামী বছর। ২০২৩ সালে ২৩ মার্চ ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি বাবরের হাতে এই পুরষ্কার তুলে দেবেন। আন্তর্জাতিক মঞ্চে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি দুই বার সেঞ্চুরির হ্যাটট্রিক করার নজির গড়েছেন। শুধু তাই নয়, একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতিতে ১৭টি সেঞ্চুরি করেছেন পাক অধিনায়ক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত