আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশ দল

এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশ দল

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ২৭ আগস্ট পর্দা উঠবে এই টুর্নামেন্টের। সেই এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে পৌঁছেছে।

আজ বুধবার এক ভিডিওবার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছাচ্ছে।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে বিদায় জানাতে বিমানবন্দরে নেমেছিল সমর্থকদের ঢল। তাদের ভিড়ের মাঝে দিয়েই একে একে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ঢুকে যেতে থাকেন বিমানবন্দরে। অপেক্ষা ছিল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তিনি সবাইকে ফাঁকি দিয়ে ঢুকেছেন ভিন্ন দরজা দিয়ে। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকেছেন তিনি।

সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩টা ৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয়, ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। এমন খবরে বেশ হতাশ হন বিমানবন্দরে উপস্থিত থাকা উৎসুক জনতা।

এরপর গতকাল বিকেল ৫টা নাগাদ ঢাকা ছাড়ে সাকিবদের বিমান। তবে ভিসা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় এবং পেসার তাসকিন আহমেদ। দল সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার ভিসা জটিলতা কাটানো সাপেক্ষে দুবাইয়ের বিমানে উঠবেন তারা। এছাড়া টিমবয় বুলবুলও একই কারণে দলের সঙ্গে যেতে পারেননি।

এদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ ইতোমধ্যে সবার আগে পৌঁছে গেছেন দুবাইতে। সেন্ট লুসিয়া থেকে সিরিজ শেষ করেই তিনি ধরেন সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে মুশফিক-রিয়াদদের। এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর খেলবে লঙ্কানদের বিপক্ষে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত