আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারত

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারত

ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৬ আগস্ট ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞা পায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। নিজেদের বিবৃতিতে ফিফা তখন জানিয়েছেল, সকল ধরনের ফুটবল খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে ভারতকে।

তবে দুই সপ্তাহ না পেরোতেই ফুটবল থেকে ভারতের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। যার ফলে সকল ধরনের ফুটবলে আবার ফিরতে পারবে ভারত। এদিকে নিষেধাজ্ঞায় পড়ায় ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় ভারতেই হবে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল আয়োজিত হবে।

ভারতকে নিষেধাজ্ঞা দিয়ে ফিফা ১৬ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটি অবিলম্বে বাতিল করে দ্রুত স্বাভাবিক নিয়মে কমিটি গঠনের মাধ্যমে এ সংস্থা পরিচালনা করতে হবে।’

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফা বরাবর আবেদন জানায় এআইএফএফের ভারপ্রাপ্তি সেক্রেটারি জেনারেল সুনন্দ ধর। এছাড়াও ফিফার শর্তানুসারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপও বন্ধ করতে সক্ষম হয় ভারতীয় ফুটবল ফেডারেশন। যার ফলে নিষেধাজ্ঞা পাওয়ার ১১ দিন পর মুক্তি পায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

যার ফলে ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। একই সাথে ভারতও সকল ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত