আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

নেইমারের গোলে লজ্জা এড়াল পিএসজি

নেইমারের গোলে লজ্জা এড়াল পিএসজি

গেল ম্যাচেই রীতিমতো গোল উৎসবে মেতেছিল পিএসজি। কিন্তু গতকাল রোববার রাতে মোনাকোর বিপক্ষে সেই পিএসজিই দেখল ভিন্ন চিত্র। ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে হার চোখ রাঙাচ্ছিল প্যারিসের ক্লাবটিকে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। নেইমারের একমাত্র গোলে কোনো রকমে লজ্জা এড়াল ক্রিস্তফ গালতিয়ের দল।

লিগ ওয়ানে গতকাল রাতে মোনাকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কেভিন ভলান্ড।

চলতি আসরে টানা তিন ম্যাচে জয় পাওয়া পিএসজি কাল প্রথমবার পয়েন্ট হারাল। এর আগে তিন ম্যাচে মোট ১৭ গোল করে রীতিমতো উড়ছিল দলটি। তাদেরই কাল ঘরের মাঠে মাটিতে  নামাল মোনাকো। আসরে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

এদিন ম্যাচের ২০তম মিনিটেই লিড পেয়ে যায় মোনাকো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে ডি বক্সে ঢুকে পড়েন কেভিন ভলান্ড। এরপর প্রতিপক্ষের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

প্রথমার্ধে ব্যবধান আর কমাতে পারেনি পিএসজি। বিরতির পরও আসছিল না গোল। তাতে ভয় জেগেছিল পিএসজির। তবে শেষ পর্যন্ত নেইমার রক্ষা করেন পিএসজিকে। ম্যাচের ৭০তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা নিজেই ফাউলের শিকার হন। পরে ভিএআরের সাহায্য নিলে পেনাল্টি পায় পিএসজি। পরে পেনাল্টি থেকে স্বস্তির গোলে সমতায় ফেরান ব্রাজিল তারকা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত