আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বলিউডে অভিনয় করতে চান এশিয়া কাপে আলোচনায় আসা আফগান সুন্দরী

বলিউডে অভিনয় করতে চান এশিয়া কাপে আলোচনায় আসা আফগান সুন্দরী

সদ্য সমাপ্ত এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ চলাকালীন দেশটির পতাকা ধরে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক তরুণীকে। মুহূর্তেই নেটদুনিয়ায় তোলপাড় হয়ে যায় আফগানিস্তানের এই রহস্যময়ীর পরিচয় জানতে। রহস্যময়ী ওই যুবতীর নাম ওয়াজমা আইয়ুবি। এশিয়া কাপ চলাকালীন রাতারাতি প্রচারের আলোয় আসেন ওয়াজমা। তার ছবিগুলিও নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করে।

ওয়াজমাকে নিয়ে মাতামাতি শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের পর থেকে। এই ম্যাচ চলাকালীনই দলের সমর্থনে লাফালাফি করার সময় একাধিক ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করেন ওয়াজমা। মুহূর্তেই ‘মিস্ট্রি গার্ল’ হয়ে ওঠেন ওয়াজমা। ওয়াজমার বয়স ২৮ বছর। কর্মসূত্রে দুবাইয়ে থাকেন আফগানিস্তানের এই মেয়ে।

ওয়াজমা দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক। চাকরি করতে দুবাই গিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক করেন কারও অধীনে নয়, কাজ করবেন স্বাধীন ভাবে। আর এই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন তিনি। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি ওয়াজমা দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।

খেলার প্রতি ভালোবাসা ছাড়া হিন্দি সিনেমার প্রতিও গভীর প্রীতি রয়েছে ওয়াজমার। আফগান-সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার। এ ছাড়াও ওয়াজমা পছন্দ করেন ঘুরে বেড়াতে। মোটরবাইকে চেপে এ দিক-ও দিক ঘুরে বেরানোর শখ তার। পছন্দ করেন বিভিন্ন ধরনের বাইক চালাতেও। ওয়াজমা এক জন সমাজকর্মী হিসাবেও কাজ করেন। দেশে থাকা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহু বার আওয়াজ তুলেছেন তিনি।

এশিয়া কাপে সুপার ৪ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নেয় আফগানিস্তান। গত বৃহস্পতিবার ভারতের কাছে ১০১ রানে হেরে যায় মোহাম্মদ নবীর দল। তবে তার পরও আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল ওয়াজমাকে। ম্যাচের পর নেটমাধ্যমে আফগানিস্তানের পতাকা হাতে একটি ছবি শেয়ার করে ওয়াজমা জানান, তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও এই দিনের ম্যাচ দেখতে মাঠে আসেন। কারণ আফগানিস্তান ছাড়াও তিনি ভারতীয় দলের একনিষ্ঠ সমর্থক।

টুইটারে শেয়ার করা এই ছবির ক্যাপশানে লেখা ছিল, ‘এশিয়া কাপে দেশের নীল বাঘেদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি দেশের পতাকা হাতে হাজির হয়েছিলাম। আমার শরীর ভাল না থাকা সত্ত্বেও আমি খেলা দেখতে গিয়েছিলাম। কারণ আফগানিস্তান এবং ভারত, আমার প্রিয় দু’টি দল। এদের ম্যাচ দেখা থেকে আমি নিজেকে আটকাতে পারিনি।’

টুইটারে পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার মানুষ এই ছবিটিতে লাইক করেন। এক দিনের মধ্যে এই ছবি ৪২৮ বার রিটুইটও করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত