আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাফ শিরোপা জেতায় নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার বিসিবির

সাফ শিরোপা জেতায় নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার বিসিবির

গত সোমবার প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল বল। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দল ভাসছে এখন প্রশংসায়। এই অর্জনের পর সাবিনা খাতুনদের অর্ধকোটি টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, ‘নারী ফুটবল দল তার ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করছি। আমার কোন সন্দেহ নেই যে সাফ জয় দেশের ক্রীড়াবিদ এবং মহিলাদের এবং ক্রীড়া দলগুলিকে নিজ নিজ শাখায় আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য প্রবলভাবে অনুপ্রাণিত করবে।’

সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত