আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

খরচ কমাতে ‘উদ্বোধনী অনুষ্ঠান’ থাকবে না বিপিএলে

খরচ কমাতে ‘উদ্বোধনী অনুষ্ঠান’ থাকবে না বিপিএলে

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে ২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়ায় বিপিএল।

প্রথম আসরে খেলা মাঠে গড়ানোর আগে বেশ জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশের নামকরা ব্যান্ড এলআরবি থেকে শুরু করে বলিউডের তারকা সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি-শানের মতো তারকারা পারফর্ম করে।

এ নিয়ে বিপিএলের ৮ আসর মাঠে গড়িয়েছে। যেখানে বিসিবির জমকালো আয়োজন বেশ কয়েকবার দেখা গেছে। যেখানে দেশীয় তারকা ছাড়াও পারফর্ম করতে দেখা গেছে বলিউডের সবচেয়ে বড় তারকাদেরও। যার মধ্যে সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ এমনকি ঋত্বিক রোশনের মতো বড় নাম রয়েছে।

যাদেরকে পারফর্ম করানোর জন্য বড় অঙ্কের অর্থ গুনতে হয়েছে বিসিবিকে। সর্বশেষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আর রহমানের মতো তারকাকেও আনতে দেখা গেছে বিসিবিকে। অথচ আসন্ন বিপিএলে খরচ কমানোর লক্ষ্যে কোনো উদ্বোধনী অনুষ্ঠানই রাখবে না কর্তৃপক্ষ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে আলোচনার সময় বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। যেখানে তিনি সরাসরি বলেন, খরচ কমানোর লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।

বিপিএলের নবম আসর শুরু হবে সামনের বছরের ৫ জানুয়ারি থেকে। যা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত