আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নভেম্বরে জিম্বাবুয়েকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ

নভেম্বরে জিম্বাবুয়েকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ

নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাইজিংবিডিকে বিসিবির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দল না পাঠানোয় জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে ইচ্ছুক বিসিবি। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঠিক হয়ে আছে। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের। সেই সফরের টেস্ট সিরিজের দুটি ম্যাচ নভেম্বরে আয়োজন করতে চাচ্ছে বিসিবি। বাদবাকি ম্যাচগুলো ওই সময়ই হবে।

এ নিয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন,‘‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসেনি, কিন্তু আমরা নভেম্বরে টেস্ট খেলতে চাচ্ছি। জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের মত করেই হবে।’’

পাকিস্তানের সাথে বর্তমানে ওয়ানডে খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিনটি ও আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডের পর আফগানদের বিপক্ষে খেলতে দুটি টি-টোয়েন্টি ম্যাচও। আফগাস্তানের বিপক্ষে তাদের খেলা শেষ হবে ২৯ অক্টোবর। এরপর দীর্ঘসময় তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত