আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এবারের ব্যালন ডি’অর করিম বেনজেমার

এবারের ব্যালন ডি’অর  করিম বেনজেমার

আগে থেকেই অনুমিত ছিল ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর ট্রফি। এবার শেষ হলো আনুষ্ঠানিকতাটুকু। গত সিজনে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই পুরস্কার পেলেন তিনি। সেইসাথে বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

এবারের ব্যালন ডি’অরের ৬৬তম আসরে বেশ উচ্ছ্বসিত ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। ফ্রান্সের হয়ে সর্বশেষ ব্যালন জেতা কিংবদন্তি জিনেদিন জিদানের হাত থেকে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার নিয়েছেন বেনজেমা। ১৯৯৮ সালে ফ্রান্সের পক্ষে সবশেষ ব্যালন জিতেছিলেন জিদান।

এবার রবার্ট লেভানডফস্কি, কেভিন ডি ব্রুইন ও সাদিও মানেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন বেনজামা।

ব্যালন ডি’অর পুরষ্কারকে লম্বা সময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ২০০৮ থেকে ২০১৭-এই এক দশকে আর কাউকে ধারেকাছেও ঘেঁষতে দেননি দুজন। ২০১৮ সালে প্রথমবারের মতো মেসি-রোনালদোর বাইরে ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ।

গত সিজনে বেনজেমা ছিলেন অসাধারণ, অতিমানবীয়।২০২১-২২সিজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৮ গোল করেছেন, করিয়েছেন আরও ১৫টি গোল। রিয়াল মাদ্রিদকে বলা চলে একাই জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে পেছনে ফেলেছেন আদা হেগারবার্গ, বেথ মিড ও লুসি ব্রোঞ্জকে।

শেষ মৌসুমটা দুর্দান্ত কেটেছে পুতেয়াসের। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে তিনি ১১ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এছাড়া লিগের ২৬ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত