আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখলো ইকুয়েডর

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখলো ইকুয়েডর

ছবি: এলএবাংলাটাইমস

রোববার (২০ নভেম্বর) আল-বায়াত স্টেডিয়ামে ২২তম বিশ্বকাপের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েই নতুন করে ইতিহাস লিখেছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে দুইটি গোলই করেছেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

আল-বায়ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছে ইকুয়েডর। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথাতেই কাতারের জালে বল জড়ান ভ্যালেন্সিয়া। তবে ভিএআর চেকে অফসাইড ধরা পড়লে বাতিল হয়ে যায় সেই গোল। এরপর অবশ্য গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৬ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে আসরের প্রথম গোল করেন ইকুয়েডরের অধিনায়ক। ডি বক্সে ভ্যালেন্সিয়াকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন কাতারের গোলরক্ষক। পেনাল্টি থেকে গোল করে ইকুয়ডরকে ১-০ গোলে এগিয়ে নেন ভ্যালেন্সিয়া নিজেই। এক গোলে এগিয়ে থেকে স্বাগতিকদের ওপর আরও চড়াও হয় ইকুয়েডর। কাতারের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইকুয়েডর। ম্যাচের ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর,নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ভ্যালেন্সিয়া। ডান প্রান্ত থেকে বাড়ানো বলে হেড করে কাতারের জালে বল জড়ান ইকুয়েডর অধিনায়ক। 

ইকুয়েডরের এই ২-০ গোলের জয়েই বদলে গিয়েছে ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস। এর আগের ২১ আসরের কোনটিতেই নিজেদের প্রথম ম্যাচে হারেনি স্বাগতিকরা, ২১ বারের ১৫ বার্রই জয় তুলে নিয়েছিলো স্বাগতিক দল, আর ৬ বার করেছিলো ড্র। এবার প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে হারের রেকর্ডে নাম তুললো কাতার। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত