আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভেঙে গেছে সৌদি ডিফেন্ডারের মুখের হাড়, সফল সার্জারি

ভেঙে গেছে সৌদি ডিফেন্ডারের মুখের হাড়, সফল সার্জারি

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে গুরুতর আঘাত পান সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি। নিজেদের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খাওয়ায় তার মুখের হাড় ভেঙে যায়। উন্নতি চিকিৎসার জন্য তাকে বিমানে উড়িয়ে আনা হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে।

গ্রিন ফ্যালকনরা এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি ডিফেন্ডারের জরুরি সার্জারি করাতে হবে, 'ডিফেন্ডার শাহরানিকে দোহার হামাদ মেডিকেল সিটি থেকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ভেঙে যাওয়া মুখের হাড়ের সার্জারি করানো হবে।' পরে সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইয়াসেরের (অগ্ন্যাশয় গ্রন্থির) সফল অস্ত্রোপচার হয়েছে। সৌদি দলের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা না হলেও আসর থেকে তিনি ছিটকে গেছেন বলেই মনে করা হচ্ছে।

ইয়াসের ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইনজুরিতে পড়েন। একের পর এক আক্রমণ করতে থাকেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন মাঠে থাকা সৌদির ১১ জনই। শেষ দিকে আর্জেন্টিনার একটি ক্রস ফেরাতে লাফিয়ে ওঠেন সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস। তার হাঁটু লাগে ইয়াসেরের মুখে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নাক ও মুখ দিয়ে রক্তও বেরিয়ে আসে। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত