আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেক্সিকোর বিপক্ষে মেসি ও আর্জেন্টিনার অতীত ইতিহাস কেমন

মেক্সিকোর বিপক্ষে মেসি ও আর্জেন্টিনার অতীত ইতিহাস কেমন

সেই লুসাইল স্টেডিয়ামই ভেন্যু, যেখানে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সবাইকে চমকে দিয়েছিল আর্জেন্টিনা। আজ একই ভেন্যুতে ফলটা ওল্টাতে হবে আর্জেন্টিনাকে। মেক্সিকোর বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। তাহলে টিকে থাকবে ‘সি’ গ্রুপ থেকে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন।

কাজটি মোটেও সহজ নয়। তাই বলে অসম্ভবও তো নয়। নিজেদের খেলাটা খেললে শেষ ষোলোর টিকিট পেতে পারে আর্জেন্টিনা। আর দুই দলের মুখোমুখি হওয়ার অতীত ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে।

মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর অর্ধেকসংখ্যক ম্যাচেই জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।

আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল মেক্সিকো ও আর্জেন্টিনা। গুইলার্মো স্ট্যাবিল–ভারাল্লোদের আর্জেন্টিনা ৬–৩ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। এর ৭৬ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জন্টিনা–মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপে লাইপজিগে সে ম্যাচেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে হারের শঙ্কাও ছিল।

৬ মিনিটে রাফায়েল মার্কেজের গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। এর ৪ মিনিট পর হারনান ক্রেসপোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ম্যাক্সি রদ্রিগেজের অবিস্মরণীয় ভলিতে করা গোলে জয় তুলে নিয়েছিলেন মেসিরা। 

পরের বিশ্বকাপে শেষ ষোলোয় আবারও মেক্সিকোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনা। এবারও ফলটা পাল্টাতে পারেনি কনক্যাকাফ অঞ্চলের দলটি।

জোহানেসবার্গে অনুষ্ঠিত সে ম্যাচে মেক্সিকোকে ৩–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। একটি গোল গঞ্জালো হিগুয়েনের। অর্থাৎ বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এ পর্যন্ত ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন। ৪ জয় ও ১ ড্রয়ে মেক্সিকোর বিপক্ষে তাঁর স্মৃতিটা বেশ সুখকর। এই ৫ ম্যাচে আর্জেন্টিনার করা ১৪ গোলের ৩টি মেসির। ২টি গোল বানিয়েও দিয়েছেন। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হয়ে ৩৬ মিনিট খেলেছিলেন মেসি। কোনো গোল পাননি। 

পরের বছর কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে গোল করেছিলেন মেসি। মেক্সিকোর বিপক্ষে এ পর্যন্ত ২টি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে দুটিতেই একটি করে গোল করেছেন মেসি। গোল বানিয়েছেন একটি। ২০১০ বিশ্বকাপ শেষ ষোলোয় মুখোমুখিতে একটি গোল বানিয়েছিলেন।

৬ মিনিটে রাফায়েল মার্কেজের গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। এর ৪ মিনিট পর হারনান ক্রেসপোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ম্যাক্সি রদ্রিগেজের অবিস্মরণীয় ভলিতে করা গোলে জয় তুলে নিয়েছিলেন মেসিরা।

পরের বিশ্বকাপে শেষ ষোলোয় আবারও মেক্সিকোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনা। এবারও ফলটা পাল্টাতে পারেনি কনক্যাকাফ অঞ্চলের দলটি।
জোহানেসবার্গে অনুষ্ঠিত সে ম্যাচে মেক্সিকোকে ৩–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। একটি গোল গঞ্জালো হিগুয়েনের। অর্থাৎ বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এ পর্যন্ত ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন। ৪ জয় ও ১ ড্রয়ে মেক্সিকোর বিপক্ষে তাঁর স্মৃতিটা বেশ সুখকর। এই ৫ ম্যাচে আর্জেন্টিনার করা ১৪ গোলের ৩টি মেসির। ২টি গোল বানিয়েও দিয়েছেন। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হয়ে ৩৬ মিনিট খেলেছিলেন মেসি। কোনো গোল পাননি।

শেয়ার করুন

পাঠকের মতামত