আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

টানটান উত্তেজনার মধ্য দিয়ে স্পেন-জার্মানির ম্যাচে সমতা

টানটান উত্তেজনার মধ্য দিয়ে স্পেন-জার্মানির ম্যাচে সমতা

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা ম্যাচ, ইউরোপিয়ান ক্লাসিকোর সঙ্গে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। ম্যাচটি ছিল জার্মানির জন্য আসরে আশা বাঁচানোরও। ওই লড়াই প্রথমার্ধে গোল শূন্য সমতা হয়। দ্বিতীয়ার্ধে গোল করে উত্তাপ ছড়িয়েছে দুই দলই। তবে ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ম্যাচের প্রথমার্ধে বলের দখল নিজেদের কাছে রেখে একাধিক আক্রমণ তোলে স্পেন। গোল করার মতো চারটি সুযোগও পায় তারা। প্রথম সুযোগ হারান দানি অলমো। ফেরান তোরেস গোল হওয়ার মতো তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি। পরিষ্কার সুযোগ, সামনে শুধু গোলরক্ষককে পেয়েও পোস্টে বল রাখতে পারেননি লা রোজাদের এই নাম্বার ইলেভেন।

অন্যদিকে প্রথমার্ধে বলতে গেলে তেমন সুযোগই তৈরি করতে পারেনি জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করা জার্মানি। তবে প্রথমার্ধে জালে প্রথম বল পাঠায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই। ফ্রি কিক থেকে সেন্ট্রাল ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগারের হেড থেকে করা ওই গোল অফ সাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বদলি নেমে গোল করেন স্ট্রাইকার আলভারো মোরাতা। জর্ডি আলবার গোলের মুখে বাড়ানো বলে নিঁখুত ওয়ান টাচে জালে পাঠান অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা। গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে যাওয়া জার্মানি আক্রমণে ধার বাড়ায়। ম্যাচের ৮৩ মিনিটে বদলে নেমে ফাল্করাগ গোল করে দলকে সমতায় ফেরান। তাকে গোল করান তরুণ ফরোয়ার্ড জামাল মুসেইলা।

দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে সমতা করায় জার্মানির নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকলো। ম্যাচে ৩৩ শতাংশ বল পায়ে নিয়ে লক্ষ্যে ও পোস্টের বাইরে চারটি করে শট নেওয়া জার্মানির শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিততেই হবে। চেষ্টা করতে হবে গোল ব্যবধানে এগিয়ে থাকার। সঙ্গে স্পেনের সঙ্গে জাপানের হার কামনা করতে হবে। জার্মানি জিতলে এবং স্পেন-জাপান ম্যাচ সমতা হলেও হানসি ফ্লিকের দল নকআউটে যেতে পারবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকবে হবে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানির। পয়েন্ট টেবিলে এক জয় ও এক ড্রতে শীর্ষে আছে স্পেন। জাপান ও কোস্টারিকা একটি করে জয় পেয়েছে। দুই ম্যাচে জার্মানির পয়েন্ট মাত্র এক।

শেয়ার করুন

পাঠকের মতামত