আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জিতলেই নকআউটে সৌদি আরব

জিতলেই নকআউটে সৌদি আরব

একই সময়ে একই গ্রুপে দুটি ম্যাচ হওয়ায় হিসাব-নিকাশ করারও সুযোগ থাকছে না। এক প্রকার চোখ বন্ধ করেই লড়তে হবে একদিকে আর্জেন্টিনা-পোল্যান্ড, অন্যদিকে সৌদি আরব-মেক্সিকোকে। যেখানে চার দলেরই সম্ভাবনা রয়েছে শেষ ষোলোতে যাওয়ার। চার দল থেকে দু'দল পাবে নকআউট পর্বের টিকিট। যেখানে পোল্যান্ডের পথটাই বেশি সহজ। তারা ড্র করলেই পার। এ দিকে সৌদি আরব যদি মেক্সিকোকে হারাতে পারে তারাও ছয় পয়েন্ট নিয়ে চলে যাবে পরের রাউন্ডে। আবার মেক্সিকো বড় ব্যবধানে জিতলে তারাও যেতে পারে শেষ ষোলোতে। এমন সব হিসাব মেলানোর ম্যাচেই মুখোমুখি হবে সৌদি আরব ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

মেক্সিকোর জন্য খুবই কঠিন পথ। তাদের নিজেদের দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি। প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছিল। এর পর আর্জেন্টিনার কাছে হেরে যায়। সেজন্য জিতলেও তাদের নিশ্চয়তা নেই। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও প্রতিপক্ষ সৌদি আরবও আছে ফর্মে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার তরী ডুবিয়ে যেভাবে উড়ছিল তারা, তাতে আজ মেক্সিকোকেও যে ডুবিয়ে দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই। ফরাসি কোচ রেনার্ডের অধীনে গত কয়েক বছরে দারুণ একটা দল হয়ে উঠেছে সৌদি আরব। ইউরোপের কোচ সৌদিকে গতিময় ফুটবল খেলতেই শিখিয়েছেন। যেটা লাতিন বা অন্য কোনো দেশের জন্য হুমকির। সৌদির জন্য আরেকটা ইতিবাচক দিক, গ্যালারিভরা দর্শক। কাতারে বিশ্বকাপ হওয়ায় স্বাগতিক দেশের পাশাপাশি নিজেদের দর্শকদেরও বড় অংশের সমর্থন পাচ্ছে তারা। যেটা খেলোয়াড়দের নির্ভার পারফর্ম করতেও সহায়তা করতে পারে। যদি সৌদি জিতেই যায় তাহলে তারা ১৯৯৪ সালের স্মৃতি ফিরিয়ে আনবে। ছয়বার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটির এখন পর্যন্ত বড় প্রাপ্তি ওই ১৯৯৪ সালে শেষ ষোলোতে খেলা। অন্যদিকে, ৭০ ও ৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা মেক্সিকো গত কয়েকটি আসরে শেষ ষোলোতেই আটকে আছে। এবার তারা সেই বৃত্ত ভাঙতে পারা দূরে থাক, গ্রুপ পর্ব পেরোনোই যে কঠিন হয়ে গেল।

শেয়ার করুন

পাঠকের মতামত