আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৩০ নভেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৩০ নভেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

বুধবার (৩০ নভেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড, ফ্রান্স-তিউনিশিয়া, সৌদি আরব-ম্যাক্সিকো ও অস্ট্রেলিয়া-ডেনমার্ক।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-তিউনিশিয়া এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক। গ্রুপ পর্যায়ে পরপর দুটি ম্যাচ জিতে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে এক ম্যাচ হার ও ড্র নিয়ে বিশ্বকাপের ডি গ্রুপের তলানিতে অবস্থান করছে তিউনিশিয়া। ফ্রান্সের এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও বাঁচা-মরার লড়াই তিউনিশিয়ার।

অপরদিকে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সমান ম্যাচ থেকে ডেনমার্কের পয়েন্ট ১। অস্ট্রেলিয়া সবশেষ ২০০৬ বিশ্বকাপে নকআউট পর্বে খেলেছিল। আজ জিতলে ১৬ বছর পর শেষ ষোলোতে উঠবে তারা।

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল ১১টায় ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড এবং সৌদি আরব-ম্যাক্সিকো। গ্রুপ 'সি'-এর শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার জন্য প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল। পরিসংখ্যান অবশ্য আশা দেখাচ্ছে আর্জেন্টিনাকে।

অপরদিকে সৌদি আরব-ম্যাক্সিকো ম্যাচেও রয়েছে হিসাব-নিকাশ। ১ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা মেক্সিকোকে আজ রাতে জিততেই হবে। কিন্তু আর্জেন্টিনা হার এড়ালে জিতেও গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হবে মেক্সিকানরা। আর সৌদি আরবের নকআউট ভাগ্য তাদের হাতেই। মেক্সিকোকে হারালেই পরের পর্বে পৌঁছাবে তারা। তবে ড্র করলে তাদের চাওয়া থাকবে, পোল্যান্ড যেন হারায় আর্জেন্টিনাকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত