আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নকআউটে পোল্যাল্ড, জিতেও বিদায় মেক্সিকোর

নকআউটে পোল্যাল্ড, জিতেও বিদায় মেক্সিকোর

একই সময়ে অনুষ্ঠিত দুই ম্যাচের স্ক্রিপ্ট যেন এক হাতে লেখা! আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ প্রথমার্ধে সমতা। মেক্সিকো-সৌদি আরব ম্যাচও। দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধের শুরুতে গোল। ভিন্ন ভিন্ন লড়াইয়ে আর্জেন্টিনা ও মেক্সিকো দ্বিতীয় গোলটিও করেছে কাছাকাছি সময়ে। আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে। সৌদির বিপক্ষে মেক্সিকোর লিড ২-০। ম্যাচে শুধু একটা ‌'টুইস্ট' দরকার।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা শেষ ষোলোর টিকিট পেলেও ওই টুইস্ট ঘটাতে পারেনি। তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সেন্ট্রাল আমেরিকার দল মেক্সিকো তৃতীয়র দেখা পায়নি। বরং যোগ করা সময়ে গোল খেয়ে বিদায়ের পথটা সহজ করেছে মেক্সিকানরা। পোল্যান্ডের সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাড়ির টিকিট পেয়েছে মেক্সিকো। পোল্যান্ড উঠে গেছে শেষ ষোলোয়। মেক্সিকো ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল করে। দ্বিতীয় গোলটি তারা পায় ৫২ মিনিটে। সব মিলিয়ে সৌদির পোস্ট লক্ষ্য করে মেক্সিকো ১১টি শট নিয়েছে। এর মধ্যে দ্বিতীয় গোল পাওয়ার পরে ছিল পাঁচ শট। কিন্তু গোল পায়নি। বরং ৯৫ মিনিটে গোল খেয়ে বিদায়ের পথে স্বান্তনা পেয়েছে সৌদি আরব।

শেষ ষোলোয় পোল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্সের। লেভারা মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচ গোল শূন্য সমতা করেছিল। পরের ম্যাচে সৌদির বিপক্ষে জিতলেও ইউরোপিয়ান ফুটবলের সুবাস পোলিশরা ছড়াতে পারেনি। ‌ম্যাচে সেরা দল ছিল সৌদি। দুটি কাউন্টার অ্যাটাক থেকেই কেবল গোল পেয়েছিল পোল্যান্ড। শেষ ষোলোয় তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লেভা-সেজনিদের।

শেয়ার করুন

পাঠকের মতামত