আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে শেষ ষোলোতে

ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে শেষ ষোলোতে

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে নিয়ম রক্ষার খেলায় নামবে ব্রাজিল। সার্বিয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় তিতের শিষ্যরা। এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে হারলেও শেষ ষোলোয় খেলা আটকাচ্ছে না ব্রাজিলের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও মোটামুটি নিশ্চিত। এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে? হিসব-নিকাষ বলছে, শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা নয়তো উরুগুয়ে। খুব খারাপ কিছু না হলে ব্রাজিল-পর্তুগাল মুখোমুখি হচ্ছে না।

‘এইচ’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে পর্তুগাল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তাদের। গোল ব্যবধানও বেশি। পর্তুগালের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সহজে জয় পাওয়ার কথা। সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করতে লড়বে উরুগুয়ে ও ঘানা। উরুগুয়ের সঙ্গে ড্র করলেই ঘানার পরের পর্ব নিশ্চিত। দুই ম্যাচ শেষে ঘানার পয়েন্ট তিন, উরুগুয়ের এক। সুয়ারেজ, ভালভার্দেদের তাই জয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে। সেক্ষেত্রে প্রায় নিশ্চিতভাবে পর্তুগালের সামনে পড়তে পারেন নেইমাররা, যদি তারা ‘এইচ’ গ্রুপে বিজয়ী দল হয়। পর্তুগালের সামনে পড়লে নিঃসন্দেহে ব্রাজিলের সামনে লড়াই কঠিন হতে চলেছে। কিন্তু ঘানা থাকলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাবে নেইমাররা। লড়াই জমবে সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যেও। ড্র করলেই সুইসরা চলে যাবে পরের ধাপে। হারলে সার্বিয়া নকআউটে যাবে। তাদর সম্ভাব্য প্রতিপক্ষ হবে রোনালদোর পর্তুগাল।

শেয়ার করুন

পাঠকের মতামত