আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন জার্মানির ফুটবলার মুলার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন জার্মানির ফুটবলার মুলার

পরপর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারেননি জার্মানি ফরোয়ার্ড টমাস মুলার। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুলার জার্মানির হয়ে ১২১ ম্যাচ খেলেছেন। আর করেছেন ৪৪ গোল। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির ইতিহাসে তিনি সপ্তম সেরা গোলস্কোরার।

মুলার জানেন না, জার্মানি দলে আবারও তার সুযোগ মিলবে কি না। তাই কোস্টারিকার বিপক্ষে ম্যাচকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ভেবে সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে মুলার বলেন, 'এটি যদি আমার শেষ খেলা হয়, তাহলে এটি বিশাল আনন্দের ছিল। আমরা একসঙ্গে অবিশ্বাস্য মুহূর্তগুলো অনুভব করেছি। প্রতিটি খেলায়, আমি আমার হৃদয়কে মাঠে রেখে দেয়ার চেষ্টা করেছি। আমি এটি ভালোবাসার সঙ্গে করেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবসময় মাঠে হৃদয় দেখানোর চেষ্টা করেছি। কখনো আনন্দের কান্না, কখনো বেদনার। আমাকে এখন অন্য সবকিছু নিয়ে ভাবতে হবে।'

এবারের বিশ্বকাপে কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেননি টমাস মুলার। তবে বিশ্বকাপে তার ইতিহাস খুব ভালো। চার বিশ্বকাপ খেলে ১০ গোল করেছেন মুলার। ২০১০ বিশ্বকাপে অভিষেকের পর খেলেছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ। সেখানে তার ব্যক্তিগত সেরা সাফল্য ২০১০ সালে। সেই বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুলার। আর ২০১৪ সালে তো বিশ্বকাপই ওঠে জার্মানির হাতে। সব সফলতার পর অবশেষে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়াটা খুবই দুঃখজনক মুলারের পাশাপাশি জার্মান সমর্থকদের। আর তাই ম্যাচ শেষে মুলার জানিয়ে দিলেন, এটাই হয়তো জার্মানির হয়ে তার শেষ ম্যাচ।

শেয়ার করুন

পাঠকের মতামত