আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মরুর বুকে নকআউটের রোমাঞ্চ শুরু আজ

মরুর বুকে নকআউটের রোমাঞ্চ শুরু আজ

হারো, না হয় জিতো- স্রেফ দুটি পথই খোলা থাকবে ১৬ দলের সামনে। এরই মধ্যে গত রাতে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ দিয়ে শেষ হলো গ্রুপ পর্বের লড়াই। এবার নকআউট-সাগর পাড়ি দেওয়ার পালা। আজ প্রথম দিন দুটি ম্যাচ। যেখানে রাত ৯টায় যুক্তরাষ্ট্র নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এর পর টুর্নামেন্টের ফেভারিট আর্জেন্টিনা রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

নকআউটে সব ম্যাচই ফাইনালের মতো। যেখানে ড্র করেও পার পাওয়ার সুযোগ নেই। দুই দলের স্কোর সমান হলে অর্থাৎ ড্র হলে অতিরিক্ত সময় বেঁধে দেওয়া হবে; তাতেও যদি ফল না আসে, তাহলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি। সে ক্ষেত্রে প্রতি ম্যাচেই বাড়তি নজর থাকবে ফুটবল প্রেমীদের। আজ থেকে শুরু হওয়া এই নকআউট পর্ব একটানা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সব মিলিয়ে এই সময়ে প্রতিদিন দুটি করে মোট ৮ ম্যাচ মাঠে গড়াবে, যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আটটি। আজ মাঠে গড়ানো দুটি ম্যাচের মধ্যে যে দু'দল জিতবে, তাদের দেখা হবে কোয়ার্টারে। একদিক থেকে যদি নেদারল্যান্ডস জয় পায়, আর অন্যদিক থেকে আর্জেন্টিনা। তাহলে ৯ ডিসেম্বর লুসাইল আইকোনিক স্টেডিয়ামে সেমিতে ওঠার জন্য লড়বে তারা। এর পর আগামীকাল দুই নকআউটের একটিতে মুখোমুখি হবে ফ্রান্স ও পোল্যান্ড। আরেক ম্যাচে ইংল্যান্ড ও সেনেগাল। এর পর দুই ম্যাচের বিজয়ীরা ১০ ডিসেম্বর আল খোরে একে অপরের বিপক্ষে মাঠে নামবে সেমি নিশ্চিতের আশায়।

৯ ডিসেম্বর অবশ্য দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে শেষ ষোলোতে মুখোমুখি হওয়া নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র থেকে জয়ী দল নামবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচের জয়ীর বিপক্ষে। একই দিন রাত ১টায় জাপান-ক্রোয়েশিয়া থেকে যারা জিতবে, তারা নামবে 'জি' গ্রুপের নম্বর ওয়ান ও 'এইচ' গ্রুপের রানার্সআপ থেকে যে দল জয়ী হবে তাদের বিপক্ষে। ১০ ডিসেম্বর আরেকটি কোয়ার্টারে মুখোমুখি হবে ৬ ডিসেম্বর শেষ ষোলোতে নামা মরক্কো-স্পেনের জয়ী দল। তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ৬ ডিসেম্বর লুসাইলে কোয়ার্টারের জন্য লড়াই করা 'এইচ' গ্রুপের সেরা দল আর 'জি' গ্রুপের রানার্সআপ দলের বিজয়ীর সঙ্গে।এবার গ্রুপ পর্বও ছিল বেশ জমজমাট। ফেভারিট ট্যাগ নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছিল জার্মানি। কিন্তু এরই মধ্যে তারা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। একই পথ ধরতে হয়েছে আরেক ফেভারিট বেলজিয়ামকেও। এ ছাড়া চমক দেখিয়ে দ্রুতই নিভে যায় ডেনমার্ক। এ ছাড়া গ্রুপ পর্বে কাটা পড়ে লাতিন ফুটবলের অন্যতম শক্তিদর দেশ মেক্সিকোও। শেষ ষোলোতে জায়গা হয়নি 'এ' গ্রুপে থাকা ইকুয়েডরের। এ ছাড়া তিউনিসিয়া ও সৌদি আরব দারুণ রোমাঞ্চ ছড়িয়েও শেষ পর্যন্ত নকআউট পর্বে থাকতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত