আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নীরব ঘাতক অস্ট্রেলিয়া প্রস্তুত মেসিদের জন্য

নীরব ঘাতক অস্ট্রেলিয়া প্রস্তুত মেসিদের জন্য

অস্ট্রেলিয়াকে বলা যায় নীরব ঘাতক। ফ্রান্সের কাছে নিজেদের প্রথম ম্যাচটি ৪-১ গোলে হেরে গেলেও পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় সকারুরা। ১৬ বছর পর নকআউট পর্বে উন্নীত হওয়া দলটি শেষ ষোলোতে খেলবে ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে। যে ম্যাচে মেসিদের আক্রমণভাগকে ব্যর্থ করে দিতে চান ডিফেন্ডার মিলোস ডেগেনেক।

২৮ বছর বয়সী মিলোসের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি হলেও ম্যাচে কোনো ছাড় দিতে চান না। 'আমি মেসিকে অসম্ভব পছন্দ করি। নিঃসন্দেহে তিনি বর্তমান সময়ের সেরা খেলোয়াড়। তবে তাঁর বিপক্ষে খেলার সুযোগকে আমি আলাদা করে সম্মানজনক কিছু মনে করি না। তিনিও একজন মানুষ, আমরাও মানুষ। বরং শেষ ষোলোতে খেলতে পারাটা সম্মানের।' সবশেষ দুই ম্যাচে তিউনিসিয়া ও ডেনমার্কের বিপক্ষে কোনো গোল হজম করেনি অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথু রায়ান। আজকের ম্যাচেও এ গোলরক্ষকের কাছে বল যেতে দিতে চান না ডেগেনেক। 'আমাদের বিশ্বাস করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে, আর্জেন্টিনার সব আক্রমণই আটকানো সম্ভব। ম্যাথুর কাছে বল যাওয়ার আগেই আর্জেন্টিনার আক্রমণগুলো আটকে দিতে চাই।'

শেয়ার করুন

পাঠকের মতামত