আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফুটবল কিংবদন্তি পেলে ভালো আছেন

ফুটবল কিংবদন্তি পেলে ভালো আছেন

ফুটবল কিংবদন্তি পেলে এখন ভালো আছেন। পেলের ভেরিফারেড ইনস্টাগ্রাম পোস্ট সে কথাই বলছে। এর আগে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে লিখেছেন, বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে ‘শক্তি’ জুগিয়েছে। এই ফুটবল কিংবদন্তি আরও বলেছেন, তিনি অনেক আশাবাদী এবং মনোবল এখনো মজবুত আছে।

এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেমোথেরাপিতে ভালো সাড়া দিচ্ছে না ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলের শরীর। তবে পেলের বিবৃতিতে বলা হয়, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক।’ তিনি আরও বলেছেন, ‘আমি অনেক আশাবাদী। আমার নিয়মতি চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’ তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান এই ফুটবলার লিখেছেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে।

আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। ইএসপিএন ব্রাজিল পেলের অবস্থা উদ্বেগজনক বললেও সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত